২০২০ সালের করোনাভাইরাসের দরূন দেশজুড়ে জারি করা লকডাউনের সময় বিজ্ঞানকে কিভাবে সাধারণের মাঝে সহজভাবে পৌছে দেওয়া যায় সেই চিন্তা থেকেই শুরু হয় সাইন্সকার্টের পথ চলা। প্রথমদিকে ইউটিউবে সাইন্স রিলেটেড এক্সপ্লেনেশেন ভিডিও কন্টেন্ট তৈরিতে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে আমরা লক্ষ্য করি আমাদের ভিডিওগুলোর দর্শক একটি নিদির্ষ্ট সমাজের মধ্যেই আবদ্ধ। এমন অনেক শিক্ষার্থীই আছে যার পক্ষে হয়তো অনলাইনে বোঝা কঠিন কিংবা যার কাছে আমরা আমাদের অস্তিত্বরই জানান দিতে পারিনি । তাদের ভেতরে হয়তো জানার ইচ্ছা সুপ্ত অবস্থায় আছে কিন্তু যথাযথ পরিবেশের কারনে এই জানার ইচ্ছাটাও তাদের সচেতন মনে জাগ্রত হয় না। কিংবা এমন শিক্ষার্থীও আছে যাদের মেধা থাকলেও( আমরা বিশ্বাস করি প্রত্যেকের মধ্যে কোনো না কোনো সুপ্ত প্রতিভা রয়েছে যা শুধু প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষায় আছে) শুধু উপযুক্ত তথ্য বা পরিবেশের অভাবে তারা তাদের অবস্থানেই থেকে যাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য তাদের নিয়ে কাজ করা। যারা বিজ্ঞানকে জানার সুযোগ পাচ্ছে না, যারা বিজ্ঞানের মৌলিক বিষয়ের সহজভাবে জানার সুযোগের অপর পাশেই রয়ে গিয়েছে। কাজগুলো আমরা তাদের নিয়েই করতে চাই। জ্ঞান যাতে শুধুমাত্র একটি গোষ্ঠীর মাঝে সীমাবদ্ধ না থাকে। আমাদের লক্ষ্য বিভিন্ন শিক্ষাদান প্রক্রিয়ার মাধ্যমে সবার মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা। তোলা।
বাংলা ভাষায় বিভিন্ন সায়েন্টিফিক টপিককে সহজভাবে সবার সামনে উপস্থাপন করা। বিজ্ঞানের বিভিন্ন মৌলিক বিষয়কে সহজভাবে লাইভ সেশন, ওয়ার্কশপ, ইভেন্ট ইত্যাদির মাধ্যমে বোধগম্য করে সবার মাঝে প্রকাশ করা এবং শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। করোনা পরিস্থিতির কারণে আমরা আপাতত অনলাইনে আমাদের কার্যক্রম পরিচালনার দিকে মনোযোগ দিচ্ছি। আমদের বিশ্বাস, আপনাদের সকলের সহযোগিতায় আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করতে পারব।